1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ভেঙে দায়িত্ব হারাল শিক্ষা কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার
47

ডেস্ক রিপোর্ট : এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ভেঙে ফেলায় দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক শিক্ষা কর্মকর্তাকে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ঘটনাটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মফিজুল হক জানান, পরীক্ষা চলাকালে তার কেন্দ্রে দুই কক্ষ পরিদর্শনসহ পরীক্ষার্থীদের ১৮টি মোবাইল জব্দ করে ভেঙে ফেলার ঘটনায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার তার কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসিমুল বারী।

কেন্দ্র সচিব আরও জানান, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ভাঙার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রের বিভিন্ন কক্ষে দায়িপ্রাপ্ত শিক্ষকরা। তারা ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পরীক্ষা শুরুর আগে দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে দায়িত্ব পালন করেন শিক্ষকরা। পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ বলেন, রাগের মাথায় ফোনগুলি ভেঙে ফেলা হয়। বিষয়টি নিয়ে বসার কথা রয়েছে।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ বলেন, ঘটনা শুনে কেন্দ্র পরিদর্শন করেছি। মোবাইল ফোন ভাঙার কাজটি ঠিক হয়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভুল করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT