1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় যুবককে গুলি করে হ’ত্যা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৬৩৩ বার
93

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় ককটেল ফাঁটাতে বাঁধা দেয়ার ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

আজ শনিবার সন্ধ্যায় দুর্গম চরাঞ্চল নিলক্ষায় এই ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়া একই ইউনিয়নের শামসুল মিয়ার ছেলে ও একজন পোল্ট্রি ব্যবসায়ী। এই ঘটনা আহত সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুলকে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, নিরক্ষীয় ইউনিয়নের গোপিনাথপুর এলাকার জালাল মিয়া একজন ককটেল বিস্ফোরক তৈরি কারক এবং ত্রাস সৃষ্টিকারী। সম্প্রতি সময়ে সে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় এলাকাবাসী শনিবার বিকেলে তাকে এ কাজে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। এ ঘটনায় জুলহাস মিয়াসহ আরো ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাস কে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরবর্তীতে পরিস্থিতি যেনে জানানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT