1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৭১ বার
38

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় রুহুল আমিন (২৮) নামে এক তরুণ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন নরসিংদী সদর উপজেলার শীলমান্দি এলাকার বাসিন্দা। তিনি মোবাইল সার্ভিসিংয়ের মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে রুহুল আমিন রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী পারাবত এক্সপ্রেস ট্রেন আমিরগঞ্জ রেলস্টেশন পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়।

এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার সময় রুহুল আমিনকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করায় ট্রেনটির হুইসেল পাইপ ছুটে যায়। এসময় কিছুদূরে ট্রেনটি থেমে যায়। পরে আধাঘন্টা থেমে থাকার পর রেলওয়ে কর্মীদের চেষ্টায় ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT