1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে গন্ধগোকুল না মেরে জঙ্গলে মুক্ত করে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪১৭৯ বার
42

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় গ্রামবাসীর হাতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল। সোমবার সন্ধ্যায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের একটি ঝোপ থেকে এটিকে ধরা হয়। রাতে এটি ছুটে গেলেও মঙ্গলবার সকালে আবারও এটিকে আটক করে তারা। পরে মঙ্গলবার বিকেলে এটিকে একটি জঙ্গলে ছেড়ে দেয় কিশোরেরা।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে খলাপাড়া গ্রামে গন্ধগোকুলের অবস্থান টের পেয়ে চেচামেচি করতে থাকে একদল কিশোর। পরে এটিকে ধাওয়া করে সন্ধা নাগাদ আটক করে তারা। রাতে একটি ঘরে আটকে রাখলে সেখান থেকে ছুটে গেলেও সকালে আবারও আটক করা হয়।

দ্বিতীয়বার আটকের পর বিলুপ্তপ্রায় এই প্রাণীটি বেশ কয়েক বার মেরে ফেলার উদ্যোগ নিলেও সেটি না করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে যোগাযোগ করে তারা। এটিকে না মেরে অরণ্যে ছেড়ে দেয়ার পরামর্শ দেয়
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরবর্তীতে গ্রামের বায়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এটিকে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে কিশোরেরা।

তাশরিফ আলম নামে এক কিশোর বলেন, প্রাণীটিকে ভয় পেয়ে প্রথমে মেরে ফেলার চিন্তা করলেও এটিকে মারা হয়নি। সকলের সিদ্ধান্তে আমরা এটিকে একটি ঝোপে ছেড়ে দিয়েছি।

রুহুল আমিন নামে এক গ্রামবাসী বলেন, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরামর্শে এটিকে আটকে না রেখে মুক্ত করে দেয়া হয়েছে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি প্রকৃতিতে থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে এমনটাই আশা করি আমরা।

বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, নরসিংদীর রায়পুরায় গন্ধগোকুল ধরা পড়ার বিষয়টি আমি অবগত। এটি মোটেও ক্ষতিকর নয়। এরা সাধারণত ঝোপেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রাণী ধরার পর আতংকে গ্রামবাসী মেরে ফেলে। বণ্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ মেনে এটিকে না মেরে অরণ্যে ছেড়ে দেয়ায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

নরসিংদীর কন্ঠস্বর / এস বর্মণ/ এম ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT