1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

টিকেট ছাড়া ট্রেন ভ্রমনের সময় ভুয়া মেজর আটক

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৬৪ বার
38

ডেস্ক রিপোর্ট : আজ ২৪ অক্টোবর টিকিট ছাড়া সিলেট থেকে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার সময় মোঃ মোজাম্মেল হোসেন (২১) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। বিকেলে চট্টগ্রামগ্রামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোজাম্মেল হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ থানার ভরলা বড় বাড়ির আলাউদ্দিন ওরফে আলমের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম এ তথ্য জানান।

তিনি জানান, আজ সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসে বিনা টিকিটে বাংলাদেশ সেনাবাহিনীর পোষাকে এক ব্যক্তি ট্রেন ভ্রমণ করছিলেন। তিনি নিজেকে মেজর পরিচয় দেন। এসময় ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি জেনে ট্রেনে যাত্রা করা এক সেনা সদস্য এগিয়ে এসে খোঁজ নেন। পরে সেই সেন সদস্য ও রেলওয়ে পুলিশ সদস্যরা মোজাম্মেল নামে ভুয়া মেজরকে আটক করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT