1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার
52

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিনের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এম স্কুল মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এসময় কালীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রমুখ।

এসময় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি মো: শরিফুল হক, সাধারণ সম্পাদক এস এম শফি, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম রবিন, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলামসহ গাজীপুর ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে। ২০১৪ সালের মতো আবারও দেশে বোমাবাজি ও আগুন সন্ত্রাস করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া দণ্ডিত আসামি। দণ্ডিত আসামি কোনোদিন এই দেশে নেতৃত্ব দিতে পারবে না। তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশকে ধ্বংসের জন্য উপদেশ এবং নির্দেশ দিচ্ছে। জনগণ আপনাদের সাথে কখনও ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। দিন- তারিখ দিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT