1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আসার পথে দুর্ঘটনায় নিহত ৬, আমিরের শোক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৯২ বার
42

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে আসার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোক প্রকাশ করেছেন। শনিবার (২৮ জুন) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ জন ও টাঙ্গাইলে ১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কিছু নেতাকর্মী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT