1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারের বিরুদ্ধে কথা বললেই ঘুম-খুন হতে হয়েছে : নরসিংদীতে জামায়াত নেতা 

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৯৮ বার
Oplus_131072
79
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ১৫ বছর ৭ মাস এই জাতি ছিলো গণতন্ত্র হীন, আইনের শাসনের বাইরে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে। এই স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, ক্রসফায়ারের মুখোমুখি হতে হয়েছে অথবা কারাগারে বন্ধী হতে হয়েছে।
তিনি বলেন, এইসবের প্রেক্ষিতে শুরু থেকেই রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলো। কিন্তু কোন আন্দোলন যৌক্তিক পরিণতি লাভ করতে পারেনি। এই দেশের মানুষ দল মত নির্বিশেষে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। কিন্তু কোন আন্দোলন যৌক্তিক পরিণতি লাভ করতে পারেনি
আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নরসিংদীর জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু একাডেমীর মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশে এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেছেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুবই অল্প সময়ের মধ্যে বহু মানুষের জীবন ও রক্তের মাধ্যমে একটি যৌক্তিক পরিণতি লাভ করেছে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী স্বৈরশাসনের পতন হয়েছে। এই দেশের মানুষ আবার নতুন করে  স্বাধীনতা লাভ করেছে।
তিনি আরো বলেন, বিএনপির সাথে আমাদের কোন জোট নেই তবে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। বিএনপির সাথে আমরা মাঝে মধ্যেই বসতেছি। তাদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা অব্যহত আছে।
তিনি বলেন, প্রতিটি পট পরিবর্তনের সময় বাড়ি-ঘর মন্দিরে হামলা একটি মহল করে একটি বিশেষ দলের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র সবসময় হয়েছে। ক্ষমতাসীন দল এই সব ভাঙ্গচুর করে আরেকটি দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্ঠা করে। এইবার সরকারের পতনের ফলে আমীরের নির্দেশে অমুসলিমদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির পাহাড়া দেওয়া হয়েছে এমনকি থানাও আমরা পাহাড়া দিয়েছি। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত ও আহতদের সাহায্য করা হচ্ছে।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুছলেহদ্দীন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এড. এহসানুল মাহাবুব জুবায়ের, নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, জামায়াতের সদর থানার আমীর মাহফুজ ভূইয়া, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম সহ প্রমুখ।
আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT