1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

বেলাবতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৪ বার
67

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী ছাত্র-ছাত্রীদের

মাঝে পুরস্কার বিতরণ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য উবাইদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আঃ খালেক মাষ্টার, প্রবীন রাজনীতিবীদ ও সমাজ সেবক মোঃ আলাউদ্দিন প্রধান, বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ তৌফিকুল ইসলাম সুজন, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা মাওলানা জহিরুল ইসলাম জাহেরী, অভিভাবক প্রতিনিধি খলিল কায়সার রনী।

অনুষ্ঠানে ২০২২ শিক্ষা বর্ষের মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কামাল হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT