1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

বেলাবতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৬৮ বার
81

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বেলাবতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে বেলাব থানা প্রাঙ্গন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাব থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর আহমেদ।

সভায় পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ-ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। কার্যকরী কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়েও অলোকপাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ মোছলেহ উদ্দিন খান সেন্টু, বেলাব থানার (ওসি) তদন্ত মোঃ ফরিদ উদ্দিন, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি,

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাওসার কাজল, পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূইয়া জামান, বেলাব পাইলট সরকারি মডেল মডান হাই স্কুলের প্রধান শিক্ষকের প্রবীর কুমার ঘোষ, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন অপু’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT