1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় প্রথম নারী ইউএনও রোজলিন শহীদ চৌধুরী, সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়

এম আজিজুল ইসলাম |
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ বার
77

এম.আজিজুল ইসলাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলীর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রোজলিন শহীদ চৌধুরী। এরমাধ্যমে এই প্রথম কোনো নারী ইউএনও পেল রায়পুরা উপজেলা বাসী।

রায়পুরা উপজেলা থেকে সদ্য বদলি হওয়া নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন’র স্থলাবিষক্তি হিসেবে রোজলিন শহীদ চৌধুরী রোববার যোগদান করে। এর আগে তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোজলিন শহীদ চৌধুরীর ইউএনও হিসেবে রায়পুরা উপজেলা দ্বিতীয় কর্মস্থল।

নবাগত ইউএনও রোজলিন শহীদ চৌধূরীর সাথে সোমবার রাতে শুভেচ্ছা বিনিময় করেছেন রায়পুরার ৩টি সাংবাদিক সংগঠন রায়পুরা প্রেস ক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরামের সকল সাংবাদিকবৃন্দ। এর আগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ইউএনও রোজলিন শহীদ চৌধূরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রায়পুরা একটি বৃহৎ স্টেশন। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সুন্দরভাবে পরিচালনার জন্য যেকোনো পরিস্থিতিতে অবাধ তথ্যের জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, ২৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ বৃহৎ উপজেলা। নতুন নির্বাহী কর্মকর্তার বিচক্ষণ প্রশাসনিক নেতৃত্বে সার্বিক সফলতা পাবে রায়পুরা উপজেলাবাসী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT