1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিবপুরে কাপপিরিচ মার্কার সমর্থনে উপজেলা আ’লীগের মতবিনিময় সভা

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ বার

শেখ মানিক : ১৭ অক্টোবর নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ভূঁঞার কাপপিরিচ মার্কার সমর্থনে শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চু, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহম্মেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা, সাধারচর ইউপি চেয়ারম্যান মোর্শেদ আহমেদ, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মাছিমপুরের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূঁঞা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ।

সভায় আবদুল মতিন ভূঞা অতীতের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে পূনরায় তাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT