1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

লিওনেল মেসির জোড়া গোলে বড় জয় পেল আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বার

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে লিওনেল স্কালেনির দল। এদিন মেসির দুই গোল বাদে অপর গোলটি এসেছে লাওতারো মার্টিনেজের পা থেকে।

ম্যাচের ১৬ তম মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দ্বিগুন করেন মেসি। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা

এই জয়ের ফলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। এতে হয়ে গেল রেকর্ডও। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল। এবার নিজেদের ছাড়িয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুধু নিজেদের ছাড়িয়ে যাওয়া নয়, আর্জেন্টিনার সামনে হাত ছানি আছে সর্বকালের সেরার রেকর্ড ভেঙে দেওয়ার। আর চারটি ম্যাচে অপরাজিত থাকলেই মেসিরা ভেঙে দিবে ইতালির রেকর্ড (৩৭ ম্যাচে অপরাজিত)।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT