1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত নরসিংদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার সবার আগে দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে হবে- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম

শিবপুরে ফুটবল ফাইনাল খেলায় চক্রধা ইউনিয়নের জয়লাভ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭৫৬ বার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সাতপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকালে চক্রধা ইউনিয়নের লাকুশী পঁচার বাড়ি চৌধুরী মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিসাদুল ইসলাম খান রাজন, বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশারফ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মৃধা প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT