1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে পরিবহনে চাঁদাবাজি, ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার

নরসিংদীর শিবপুর উপজেলায় পরিবহনে চাঁদাবাজির সময় পাঁচজনকে আটক করেছেন র‌্যাবের সদস্যরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে শিবপুর থানার শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্বের গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে শাহেদ শেখ (৩০), চক্রদা গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহাদাত হোসেন রানা (২৬), পূর্বপাড়ার রেনু মিয়ার ছেলে রাজিব মিয়া (২০), নগর বাসস্ট্যান্ডের আবদুল করিমের ছেলে রানা ভূইয়া (৩০) ও সাতাপাড়ার মৃত জালাল ভূইয়ার ছেলে সানি ভূইয়া (২০)।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত একটি চাঁদাবাজ চক্র শিবপুর মনোহরদী সড়কে গণপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দূরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি ও আতংক সৃষ্টি করে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায় করে আসছে। সাধারণ জনগণের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মৌখিক অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর এর একটি গোয়েন্দা দল সড়কে গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চলন্ত পরিবহনে থামিয়ে চাঁদা আদায় করার সময় ৫ জনকে হাতে নাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১২ হাজার ৯৮০ টাকা, রশিদ বই, পাঁচটি মোবাইল ও আটটি সিমকার্ড জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT