1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ধানখেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২৩ বার
Oplus_131072
34

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে এরশাদ মিয়া (২৫) নামে এক মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পৌর শহরের কামারগাঁও সড়কের পাশের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এরশাদ মিয়া নরসিংদী সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে এবং সে স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত এরশাদ মিয়া মঙ্গলবার নরসিংদী সদরের চৌয়ালার চিশতিয়া সাইজিং মিলে কাজ করার জন্য বাসা থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধানখেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) সামিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে বিস্তারিত জানা যাবে। সেই সঙ্গে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT