1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি, তরুণ গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১৭ বার
Oplus_131072
38

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে অনন্ত কুমার ধর (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বালিয়া বকুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনন্ত কুমার ধর বকুলতলা গ্রামের নির্মল কুমার ধরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অ শ ই ধর নামের এক আইডি থেকে ফেসবুকের একটি ধর্মীয় বিষয়ে কমেন্ট বক্সে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য পোস্ট করে অনন্ত কুৃমার ধর। এ ঘটনায় তার বন্ধুমহলসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতেই তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে। পুলিশ খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে অনন্ত কুৃমার ধরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পলাশ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিব জানান, এ ঘটনায় অনন্ত কুমার ধরের বন্ধুরা তাকে দুঃখ প্রকাশ করার জন্য বলেছিল। কিন্তু সে এ বিষয়ে কখনো দুঃখ প্রকাশ করবে না বলে জানায়। আমরা বিষয়টি জানার পর রাতেই অনন্ত কুমার ধরের বাড়িতে যাই। এ ঘটনায় আওয়ামীলীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এছাড়াও অন্য কেউ যেন এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও ভাঙচুর না করতে পারে সেজন্য তার পরিবার ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান করেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযুক্ত অনন্ত কুমার ধরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT