1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার
Oplus_131072
38

নিজস্ব প্রতিবেদক : একটি দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাংবিধানিকভাবে বাংলাদেশকে পরিচালনা করছেন। অন্তত গুরু দায়িত্ব দেশের মানুষ আপনাদেরকে দিয়েছে এবং ভবিষ্যতে সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। আপনাদেরকে যে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা যদি জনগণের ভোটের মাধ্যমে আমাদের সুযোগ দেয় সেই অন্যায় আমরা দূর করে আপনাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

দিনব্যাপী এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ.বি.এম আব্দুস সাত্তার, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদীর শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানুসহ আরোও অনেকে।

এসময় বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ২০২৫-২০২৬ মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলামকে সভাপতি ও মন্ত্রী পরিষদের অফিস সহায়ক মোঃ মোজাহিদকে মহাসচিব ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT