1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর বেলাবতে শিশুদের জন্য ফ্রী হৃদরোগ সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার
Oplus_131072
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে শিশু হৃদরোগীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারী এভারকেয়ার হাসাপাতাল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলার বেলাব উপজেলার ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজনীন। তিনি দিনব্যাপি শতাধিক শিশুকে এই মেডিকেল ক্যাম্প থেকে আউটডোর স্বাস্থ্য সেবা প্রদান ও ইকোকার্ডিওগ্রাফী করেন।

আয়োজকরা জনায় দেশে শিশু হৃদরোগের সংখ্যা বাড়ছে। চিকিৎসাটি অত্যন্ত ব্যায়বহুল হওয়ায় সবাই চিকিৎসা করাতে পারেনা। এভারকেয়ার হাসাপাতালে বিনামূল্যে ডিভাইস, বেলুন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা বোর্ডের সাবেক উপ-পরিচালক সৈয়দা নামিসা হায়দার, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিনসহ, ভাটেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT