1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ছাত্রশিবিরের সংবর্ধনা পেল ৭০০ শিক্ষার্থী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার
Oplus_131072
34

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ২০টি উচ্চ মাধ্যমিক ও দাখিল মাদরাসার ৭০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির পলাশ উপজেলা দক্ষিণ শাখা এ সংবর্ধনা প্রদান করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মু. সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা সিবগাতুল্লাহ জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আনাসের লেখা চিঠি পাঠ করে বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের কে খুন করেছে। জুলাই বিপ্লবের আন্দোলন চলাকালীন ১৬ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদের গায়ে হাত তুলেছে, ১৭ জুলাই বেরোবির আবু সাঈদকে শহীদ করেছে। আওয়ামী লীগ ছাত্রদের খুন করার মাধ্যমে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু ছাত্র সমাজ ভয় পায়নি। ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে, যার ফলে জুলাই বিপ্লব সম্ভব হয়েছে।

তিনি জুলাই বিপ্লবের স্পিডকে ধারণ করে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকাসহ ইসলামী ছাত্রশিবিরের আহবানে সাড়া দিয়ে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। কিন্তু তারা মানুষের মন জয় করতে পারে নাই, যার ফলে ছাত্র জনতার নেতৃত্বে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল।

তিনি আরো বলেন, তিনি অত্র এলাকার সন্তান, গ্রামের সাধারণ একটা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া পর্যন্ত সকল সহযোগিতা করেছে ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়াকে তিনি শিবিরের ক্রেডিট হিসেবে দাবি করেন। তিনি সবাইকে ছাত্রশিবিরের পতাকা তলে সামিল হয়ে দুনিয়া এবং আখিরাতের ক্যারিয়ারের উন্নতি সাধন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলনা আমজাদ হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন, সাবেক সভাপতি নরসিংদী সভাপতি আকরাম খান ও আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম শিকদার প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT