1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৪২২ বার
Oplus_131072
55

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা থেকে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল।

পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী হতে রায়পুরার দিকে যাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। পুলিশ সিএনজি অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT