1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

“নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন” এর নরসিংদী জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার
Oplus_131072
35

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিবেশবাদী সংগঠন “নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন ” এর নরসিংদী জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এ কমিটির অনুমোদন দেন।

এর আগে নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন এর নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদনের সুপারিশ করেন কেন্দ্রীয় মহাসচিব রবিউল ইসলাম সোহেল।

কেন্দ্রীয় মহাসচিবের সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে ‘মো. নেওয়াজ আলী ভূঁইয়াকে ও মো. জসিম উদ্দিন সরকারকে সাধারণ সম্পদক করে এ কমিটি অনুমোদন দেন।

নরসিংদী জেলা শাখার নতুন এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডা. মো. মহিউদ্দিন রাশেদকে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে ইঞ্জি মো: এনামুল হককে।

১৫ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা শাখার এই কমিটির ৪ জনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। পরবর্তীতে তারা চারজনের সমন্বক কমিটির অন্যান্য পদে সদস্যদের নাম সহকারে আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী ডা.মো. মহিউদ্দিন রাশেদ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT