1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮৫ বার
Oplus_131072
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দা পাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাদিম মাহমুদ দিপু (১৯), একই গ্রামের মুসলিম মিয়ার ছেলে রাসেল মিয়া ওরফে রাশেদ মিয়া (২১) ও মিলন সরকারের ছেলে মেহেদী হাসান শিবলী (২১)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারী (রবিবার) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গেইট এলাকায় একটি বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধরে নিয়ে অভিযুক্তরা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পরিবারকে জানালে ভুক্তভোগীর মা রাবেয়া বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোমবার রাতেই পুলিশ ঘটনার সংগে জড়িত তিনজকে গ্রেপ্তার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, রাতেই ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT