1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি ও ডাকাতি হচ্ছে : মুফতি ফয়জুল করিম

এম আজিজুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার
Oplus_131072
84

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন “পাঁচ আগষ্টে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে। আগেও চাঁদাবাজি হতো এখনও চাঁদাবাজি সহ ডাকাতি সংখ্যা বেড়েছে। এখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশে ছাত্ররা সড়কে রক্ত ঝরায়নি।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৫ (রায়পুরা) আসন থেকে ইসলামি আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী কলরব নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি মূসা বিন কাসিম সহ আরও অনেকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT