1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৯ বার
Oplus_131072
111

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মোল্লা বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন। তিনি শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।

জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মটরসাইকেল যোগে বটেশ^র গ্রামে যাচ্ছিলেন। বটেশ^র গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন, আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT