1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নারী নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৮ বার
Oplus_131072
49

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এগারসিন্দুর প্রভাতি ট্রেনের কাটা পড়ে লিপি বেগম (৫০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের আধা কিলোমিটার পূর্ব পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি বেগম পলাশের ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের মৃত ফয়জুদ্দিনের স্ত্রী। তিনি ঘোড়াশালে ফেরিঘাটে তার বড় বোনের সাথে থাকতেন।

নিহতের ভাগিনা আব্দুল কাদির ও রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধায় পাশের চামড়ার গ্রামের ছোট বোনের বাড়িতে বেড়াতে যান লিপি বেগম। পরে সেই বাড়ি থেকে আজ সকালে ফেরিঘাটের বড় বোনের বাসায় আসার উদ্দেশ্যে রওনা করেন তিনি।

সকাল ৮টা ৪৪ মিনিটে ঘোড়াশাল রেললাইন ধরে হেটে আসার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ অভিমুখী এগারসিন্দুর ট্রেনে কাটা পড়ে লিপি বেগম। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত লিপি বেগম কানে কম শুনতেন বলেও জানান তার ভাগিনা আব্দুল কাদির। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লিপি বেগমের নিহতের ঘটনায় প্রত্যক্ষদর্শী থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT