1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে সোনালী ধানের শীষে কৃষকের মুখে হাসি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার
Oplus_131072
46

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় আগাম আমন ধান কাটা নিয়ে চলছে উৎসবমুখর পরিবেশ। এ বছর ধানের ভালো ফলন ও বাজারে উচ্চ মূল্যের কারণে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। মাঠ জুড়ে সোনালী ধানের শীষে ভরা পরিবেশ এবং কৃষকের নিরন্তর ব্যস্ততা নতুন আশার আলো ছড়াচ্ছে।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে, তাই উপজেলার প্রতিটা কৃষক রোপা ও আমন ধানের ফলনে বেশ খুশি। তারা ইতোমধ্যেই ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলতে শুরু করেছেন।

উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা মেলে জমির ধান পেকে সোনালি রঙে শোভা ছড়িয়েছে। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক-শ্রমিক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিনও।

এ সময় আখতারুজ্জামান নামে এক কৃষক বলেন, প্রথমে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শংকিত ছিলাম, কিন্ত পোকামাকড়ের উপদ্রব না থাকায় আমাদের কষ্ট সার্থক হয়েছে। বাজারদরও সন্তোষজনক।

অপর কৃষক বদরউদ্দিন জানান, এবার বিঘা প্রতি জমিতে প্রায় ১৪ থেকে ১৫ মন ধান পেয়েছি। যদিও বিঘা প্রতি ১০-১১ হাজার টাকা খরচ হয়েছে। তারপরও এবার ভাল লাভের আশা করছি।

ধানচাষি উপজেলার গজারিয়া ইউনিয়নের জসিম মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধানও ভালো হয়েছে। এই মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় ধানের জমিতে মাত্র ৩-৪ দিন পানির সেচ দেওয়ার প্রয়োজন হয়েছে। এতে করে খরচটা অনেক কম হয়েছে এবং এ বছর ধানে রোগ বালাই কম। তাই ধানের ফলনও ভালো হয়েছে।

পলাশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের লক্ষমাএা ছিল তিন হাজার ৫৬৫ হেক্টর । এর মধ্যে ধান উৎপাদন হয়েছে তিন হাজার ৫৪৮ হেক্টর জমিতে। উপজেলার বেশির ভাগ চাষি এবার বিনা-১৭, ব্রি-ধান ৭৫, ব্রি-৮৭,ব্রি-৯৩ এবং ব্রি- ১০৩ জাতের ধান চাষ করেছেন।

পলাশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় উপজেলায় আমন ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। সেই সাথে ভালো আবহাওয়ার কারনে ধানের রোগ বালাইও অনেক কম হয়েছে। ধান চাষে গত বারের চেয়ে ভালো ফলন হওয়ায় এবার লক্ষমাত্রা অর্জন হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT