1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা এরফান আলী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪০৪ বার
Oplus_131072
47

নিজস্ব প্রতিবেদক : সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর পলাশ থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: এরফান আলী।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এরফান আলী।

জানাযার আগে বিদ্যালয় মাঠে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি।

এরআগে ভোরে ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন মো: এরফান আলী। পরে দুপুরে তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান শোকবার্তা দেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT