1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ মা ও মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৪ বার
Oplus_131072
38

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ২০ কেজি গাঁজা সহ মা ও মেয়েকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রাম উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও তার মেয়ে আসমা আক্তার (২৩)।

অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোড এবং পান্থশালা ফেরীঘাটে আমি (মুহাম্মদ আব্দুল জব্বার), এসআই আমজাদ শেখ, এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল তাসলিমা আক্তারকে বিশেষ অভিযান পরিচালনা করি।

পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে রায়পুরা প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) রোডের সামনে থেকে দুজন মহিলাকে সন্দেহ হলে তাদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও পরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, তারা এলাকায় পেশাদার মাদকব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিপূর্বেও তাদের নামে মাদক মামলা রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT