1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে শ্রমিকদের দাবী মেনে নিল প্রাণ আরএফএল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৭ বার
Oplus_131072
44

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের পিআইপি শ্রমিকদের বেতন-বোনাস, ইনক্রিমেন্ট ও ওভারটাইম বৃদ্ধি এবং আন্দোলনরতদের চাকরি থেকে বাদ না দেওয়াসহ ত্রিশটি দাবীতে আন্দোলন করেছে শ্রমিকরা।

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শ্রমিক প্রতিষ্ঠানের ভিতরে কর্মবিরতি দিয়ে এই আন্দোলনে অংশ নেয়।

এসময় শ্রমিকরা জানায়, আমাদের যৌক্তিক দাবীগুলো না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। আশা করি কর্তৃপক্ষ আমাদের দাবীগুলো মেনে নেওয়ার করার ঘোষণা দিবেন।

আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন। শ্রমিকরা যেন কোন ধরনের বিশৃঙ্খলা না করে এবং তারা ধৈর্য সহকারে কর্তৃপক্ষের কথা শুনেন সেজন্য আন্দোলনরত শ্রমিকদের প্রতি আহ্বান জানান লেফটেন্যান্ট সাদমান।

সকাল সাড়ে ছয়টার দিকে শ্রমিকদের সাথে তাদের দাবীগুলোর বিষয়ে আলোচনা করে বক্তব্য রাখেন প্রাণ আরএফএলের জিএম সিদ্দিকুর রহমান। পরে তিনি শ্রমিকদের সব দাবী মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এসময় আরো বলেন, প্রাণ আরএফএলের সকল ফ্যাক্টরিতে এ দাবিগুলো একইভাবে প্রযোজ্য হবে। আমি অনুরোধ করি, আপনারা আন্দোলন প্রত্যাহার করে যার যার কাজে ফিরে যান।

এদিকে প্রাণ আরএফএলের জিএম সিদ্দিকুর রহমান দাবী মেনে নেওয়ার ঘোষনা দেওয়ায় সকাল ৭টায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT