1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

অবৈধ চুম্বক ড্রেজারে নদীতে বালু উত্তোলন, ১০ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার
Oplus_131072
35

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ড্রেজার তল্লাশি করে ৪ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে আটক করা হয়।

রায়পুরা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে ড্রেজার সহ ড্রেজারে থাকা চারজনকে আটক করে নিয়ে আসা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম। এসময় রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আটককৃতরা জানান, গত ৬ আগস্ট থেকে প্রতিদিনই ১৫-২০ টি ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে চলছে। আজকে এসিল্যান্ড স্যার দুটি ড্রেজার সহ আমাদের চারজনকে আটক করে নিয়ে আসছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় ২টি ড্রেজার জব্দ করা হয়। এসময় চারজনকে আটক করে নিয়ে আসা হয়। আটককৃতদের মধ্যে একজনকে চার লক্ষ ও বাকী তিনজনকে দুই লক্ষ করে ছয় লক্ষ টাকা সহ সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT