1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

নরসিংদীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪৪

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩১৮ বার
Oplus_131072
96

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে পড়ে নুরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন। শনিবার (১০ আগস্ট) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলা হাসপাতাল সংলগ্ন বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সামনে পড়ে। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের প্রায় ৩০ ফিট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢামেকে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT