1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে প্রেমের প্রস্তাব, সাড়া না পেয়ে প্রাণ দিল তরুণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১৪৭ বার
Oplus_131072
34

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে খালাকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে মারুফ মিয়া (২০) নামে এক তরুনের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) সন্ধায় পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া পাড়া গ্রামের এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ মিয়া দড়িহাওলাপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক ছিলেন।

পুলিশ জানায়, দড়িহাওলাপাড়া গ্রামের রোকন হাজির বাড়িতে ভাড়া বাসায় থেকে মারুফ মিয়া প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার পিতা বিল্লাল মিয়াও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি মারুফ মিয়া তার খালাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার খালা তার প্রস্তাবে সাড়া দেয়নি। এটি মেনে নিতে পারেনি মারুফ। পরে শনিবার সন্ধার কোন এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে মারুফ মিয়া। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তার আপন খালাকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ভাড়া বাসার নিজ রুমে গলায় ফা়ঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT