1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে রাত পোহালে নির্বাচন, নিরাপত্তার চাদরে ঢাকা উপজেলা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৭৫ বার
35

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই নরসিংদীর পলাশ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। আর এই ভোটগ্রহণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বুধবার পলাশ উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা ও জেলা নির্বাচন অফিস।

পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৫৮৫ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ৭৩২জন।

পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের মধ্যে দলীয় ব্যানারে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে এডভোকেট সারোয়ার মোল্লা। এছাড়া বাকী দুইজন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন কাপ পিরিচ ও মো. শরীফুল হক দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল কাইয়ুম (উড়োজাহাজ), মো. কারী উল্লাহ সরকার (বই) এবং সাইফুল ইসলাম গাজী চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা সুলতানা হাঁস এবং সেলিনা আক্তারকে কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ্ জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাশ উপজেলার চারটি ইউনিয়নে ৪ জন ম্যাজিস্ট্রেট ও ঘোড়াশাল পৌরসভায় ৩ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবির ৩টি টিম, র‍্যাবের ৪টি গাড়িতে ২টি টিম, ৩টি ইউনিয়নে পুলিশের ২টি করে মোবাইল টিম ও একটি ইউনিয়নে ২টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। পুলিশের স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সসহ কেন্দ্রে কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। ম্যাজিস্ট্রেটের সাথে আনসারের স্টাইকিং ফোর্স থাকবে ৫টি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT