1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে এনা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬০ বার
43

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এনা পরিবহনের যাত্রীবাহি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই পরিবহনের চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদীতে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) মো: নাইবুল ইসলাম।

নিহত এনা পরিবহনের চালক মো: শহিদ মিয়া (৫৮) কিশোরগঞ্জের পাবইকান্দি এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও নিহত কাভার্ডভ্যানের চালকের ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ ভোরে ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে বেপরোয়া গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: শহিদ মিয়া ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে পাঠায়।

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো: জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT