1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী প্রেসক্লাবের সভাপতিকে গ্রামবাসীর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার
64

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হিসেবে মোঃ নূরুল ইসলাম নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে রায়পুরা উপজেলার মতিউর নগর কিন্ডারগার্ট স্কুল মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক এজিএম মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা বোর্ডের অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের যুগ্ম সচিব মোহাম্মদ আরিফুল হক, রায়পুরা উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সংবর্ধিত অতিথি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, বীরশ্রেষ্ঠ বৈমানিক মতিউর কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ছগির ও মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির দর্পণ। একজন প্রকৃত সাংবাদিকই পারে দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে। তাই নূরুল ইসলাম আমাদের এলাকার সন্তান এবং আমাদের গর্ব। আমরা তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করছি। গণমাধ্যমের সর্বোচ্চ সংগঠন নরসিংদী প্রেসক্লাব। এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নূরুল ইসলাম নির্বাচিত হওয়ায় বীর শ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মানুষ আজ গৌরবান্বিত। অনুষ্ঠানে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT