1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

চর আড়ালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও মেম্বার পদে ৩৫ জনের মনোনয়ন দাখিল

আশরাফুল ইসলাম সবুজ
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার
102

আশরাফুল ইসলাম সবুজ : নরসিংদীর চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন নির্ধারিত ছিল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। এ দিনে চেয়ারম্যান পদে মোট ৩ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৯টি ওয়ার্ডে ২৫ জন এবং সংরক্ষিত ৩টি মহিলা সদস্য (মেম্বার) পদে মোট ১০ জন মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকারের সহধর্মিনী মোসা: মাসুদা জামান এবং চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জাকির হোসেন এর সুযোগ্য সন্তান সজিব সরকার। যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচনে হবে না তাই সকলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে দলীয় সিদ্ধান্তের কারণে এবারের নির্বাচনে অংশ গ্রহণ করেননি গতবার ধানের শীর্ষ নিয়ে নির্বাচিত হওয়া বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার।অন্যদিকে সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ১নং ওয়ার্ড থেকে জালাল মিয়া ও সুমন মিয়া। ২নং ওয়ার্ড থেকে মোফাচ্ছেল হোসেন সেলু একমাত্র মনোনয়ন দাখিলকারি। ৩নং ওয়ার্ড থেকে হায়দার আলী ও বোরহান উদ্দিন। ৪নং ওয়ার্ড থেকে আনোয়ার হোসেন, রাজা মিয়া, শারফিন শাহ্, ও মুক্তার মিয়া। ৫নং ওয়ার্ড থেকে মাইজুল ইসলাম, হোসেন মিয়া ও কামরুজ্জামান। ৬নং ওয়ার্ড থেকে মহসিন সরকার ও জাকির হোসেন। ৭নং ওয়ার্ড থেকে মোহাম্মদ কামাল, ফারুক আহমেদ, হাছেন আলী, বশির আহমেদ ও অহিদ মিয়া। ৮নং ওয়ার্ড থেকে আমান উল্লাহ,বশির সরকার ও বশির আহমেদ। ৯নং ওয়ার্ড থেকে হারুন মোল্লা, নোয়াব মিয়া ও আব্দুল ছালাম। এছাড়া সংরক্ষিত মহিলা (মেম্বার) পদের মনোনয়ন দাখিল করেছেন :- ১,২,৩নং ওয়ার্ড থেকে রুমা বেগম, মোসা: রংমালা বেগম ও ফাতেমা বেগম। ৪, ৫, ৬নং ওয়ার্ড থেকে মোরশেদা,আফরোজা ও নারগিস বেগম। ৭, ৮, ৯নং ওয়ার্ড থেকে আফিয়া খাতুন, জাহানারা বেগম, শিখা আক্তার ও সুফিয় বেগম। রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নি কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৩ শে ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ৯ মার্চ ব্যালট পেপারের মাধ্যমে চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২,৭৫৫ জন, নারী ভোটার ৬,১০১ এবং পুরুষ ভোটার ৬,৬৫৪ জন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT