1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে শ্রমিকদল নেতার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার
31

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: গোলজার হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে প্রয়াত এই নেতার কবর জিয়ারত, স্থানীয় এতিমখানায় খাবার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ৫ আগস্ট ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন মো: গোলজার হোসেন। তাঁর পিতার নাম মৃত সাহাজউদ্দিন। গোলজার হোসেন ১৯৮৯ সালে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চাকুরীতে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে শ্রমিকদের অধিকার আদায় করার নেতৃত্ব ও শ্রমিক আন্দোলনে শতস্ফুত ভাবে অংশ গ্রহন করেন। সেই সুবাধে গোলজার হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১৮৮৬ ঘোড়াশাল শাখা কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছিলেন। এছাড়া তিনি পলাশ আঞ্চলিক শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিউম্যন রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখা কমিটির একজন উপদেষ্টা ও সুনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পূর্ব পলাশ দড়িহাওলা পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘ এই পথ চলা শেষে না ফেরার দেশে পাড়ি জমান মো: গোলজার হোসেন। ১২ জানুয়ারি ২০১৫ সালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকার এপোলো হাসপাতালে মারা যান তিনি। পরের দিন সকালে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT