1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

সাংবাদিক আশাদউল্লাহ মনা’র শুভ জন্মদিন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার
73

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আশাদউল্লাহ মনা’র শুভ জন্মদিন আজ। ‘সুখ-,দু:খ, হাসি-কান্না, জীবনের ভালোলাগা আর সকলের নিরন্তন ভালোবাসা দিয়ে আজ পদার্পণ করলেন আরেকটি নতুন বছরে ‘শুভ জন্মদিন’। প্রতিটি দিন কাটুক ফুলের শুভাষে। প্রতিষ্ঠিত হোক আপনার কর্মময় জীবন।

একজন দক্ষ সাংবাদিক হিসেবে অন্যায় অনিয়মের বিরুদ্ধে সাহসী পথ চলা অব্যাহত থাকুক। আপনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে। মানুষের ভালোবাসা, সম্মান আর শ্রদ্বাবোধই আপনার এ চলার পথ আরও প্রসারিত হবে।

এদিকে আশাদউল্লাহ মনার শুভ জম্মদিন উপলক্ষে নরসিংদী জেলা ও পলাশ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বন্ধুমহলসহ সর্বস্থরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাংবাদিক মোঃ আশাদউল্লাহ মনা জানান, আজ আমার জন্মদিন উপলক্ষে যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদেরসহ সবাইকে ধন্যবাদ জানাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

জানা যায়, মোঃ আশাদউল্লাহ মনা নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল মিয়া পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকেই ১৯৮৬ সালে এসএসসি, ১৯৮৮ সালে কালীগঞ্জের জামালপুর কলেজ থেকে এইচএসসি ও কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ১৯৯০ সালে ডিগ্রি পাশ করেন।

কালীগঞ্জ শ্রমিক কলেজে ছাত্র থাকাকালীন সময় থেকেই দৈনিক নব অভিযান পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক আলআমীন ও মানবজীবন পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেন। বর্তমানে তিনি দৈনিক সমকাল পত্রিকা ও স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভিতে উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT