1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৬২ বার
27

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্রসহ ৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দাখিলের শেষ দিনে পলাশ উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের হাতে তিন জন প্রার্থীর প্রতিনিধিরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

প্রার্থীরা হলেন, আনোয়ারুল আশরাফ খান (বাংলাদেশ আওয়ামীলীগ) কামরুল আশরাফ খান পোটন (স্বতন্ত্র) ও আফরোজা সুলতানা (স্বতন্ত্র)।

এছাড়া জেলা রির্টানিং কর্মকর্তার কাছে নরসিংদী-২ আসনের মনোনয়ন পত্র দাখিল করেন এ. এন. এম রফিকুল আলম (জাতীয় পার্টি), জায়েদুল কবির (জাসদ) ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির মিশু (স্বতন্ত্র)।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT