1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নৌকা মনোনয়ন পেলে স্মার্ট শিবপুর গড়ে তুলবেন বশিরুল ইসলাম

শিবপুর প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার

শিবপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নরসিংদী-৩ শিবপুর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির। তিনি নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা। রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জানা যায়, বশিরুল ইসলাম বশির দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। বিগত দিনে তিনি অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, এতিম শিশু, অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র ও অসহায়দের খাদ্য বিতরণ করেছেন।

করোনাকালীন সময়ে তিনি নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন, দরিদ্র অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করেছেন। উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানে ও সেবা মুলক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন। ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা উপলক্ষে তিনি উপজেলার সকল এলাকার দরিদ্র ও অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করেছেন।

তিন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে শিবপুর উপজেলাবাসীর মনে জায়গা করে নিয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী বশির বলেন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে, সোনার বাংলা গড়ে তুলতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।আমি শিবপুর উপজেলাবাসীর সেবক হয়ে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। শিবপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT