1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে বিভিন্ন স্কুল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি তাপসী রাবেয়া। আজ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়, ১৮ নং দক্ষিণ সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে দুপুরে উপজেলার শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা, স্কুলের সমস্যা, সম্ভাবনা এবং শিক্ষার মান কিভাবে এগিয়ে নেয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তাপসী রাবেয়া বলেন, শিবপুর উপজেলার শিক্ষার পরিবেশকে এগিয়ে নেয়ার জন্য আজকের এই পরিদর্শন। আমি সময় পেলে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করব।

পরিদর্শনকালে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের অবশিষ্ট দেওয়াল নির্মাণ, ১৮ নং দক্ষিণ সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের অপেক্ষা করার জন্য ছাউনি নির্মাণ ও কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসার সুবিধার জন্য বেঞ্চ দ্রুত সময়ে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT