1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৮৬ বার
45

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মোল্লা তাজুল।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, প্রধান শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এছাড়াও পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং ১২০৬৮) শিবপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান (এমারত), সিনিয়র সহ সভাপতি মাছুম রিকাবদার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহীন, সৈয়দ জোনায়েদ মনোয়ার ও মোঃ বকুল মিয়াসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচিতি করানো হয়।পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT