1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

নরসিংদীর বেলাবতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৭৫ বার
103

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বজ্রপাতে হেলেনা বেগম (৩৮) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলাব ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলেনা বেগম (৩৮) উপজেলার চর লক্ষিপুর নামা পাড়া গ্রামের তাজু মিয়ার স্ত্রী। তিনি ছিলেন এক ছেলে ও এক মেয়ের জননী।

স্থানীয়রা জানান, আজ দুপুরে হেলেনা বেগম ছাগল চড়াতে মাঠে গেলে বজ্রপাতের কবলে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বামী বলেন, আমার স্ত্রী ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতের আওয়াজ হয়। পরে খবর পাই বজ্রপাতে সে মারা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নায়েমা তাবাছসুম শাহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত পরিবারকে উপজেলা মানবিক সহায়তা তহবিল হতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত হেলেনা বেগম বজ্রপাতে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT