1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মরণব্যাধী ক্যান্সার : নিগার সুলতানা ঝরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৮৩৬ বার
30

৩৪ বছরের জীবনের রংয়ে
ধরেছে আমার জং।
ক্যান্সার আমায় সাজিয়ে দিয়েছে
সারা শরীরে সং।
সময় যে আমার এতো অল্প
বুঝিনি আমি আগে,
এখন আমার প্রতিটি মুহূর্তে
বাঁচার ইচ্ছা জাগে।
জানিনা আমি এই দুনিয়ায়
আর কতোক্ষন থাকবো?
কোন দিনের সকালে জানি
আমি না আর জাগবো।
মা-বাবা-ভাই-বোন আর সন্তানেরা
ডাকবে আমার শত
ঘুম যে আর ভাঙ্গবে না আমার
ডাকুক সবাই যতো।
এসব যখন ভাবি আমি
মনে লাগে ভয়।
আল্লাহ জানে ভাগ্যে আমার
কি জানি কি হয়?
বলবো আমি খোদার কাছে
বাঁচতে আমি চাই
এতো অল্প সময় দিয়ে
পাঠালে কেনো এই দুনিয়ায়?
😭😭😭😭😭😭😭😭😭

উল্লেখ্য, এই মর্মস্পর্শী কবিতাটির লেখিকা নরসিংদীর ঘোড়াশাল সারকারখানা এলাকার নিগার সুলতানা ঝরা গতকাল বুধবার (১৯ এপ্রিল ২০২৩) মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই শিশু সন্তান, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার লেখা কবিতাটি পড়ে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন নি। কবিতাটি পড়ে যদি কেউ কষ্ট পান তাহলে নরসিংদীর কন্ঠস্বর এর প্রকাশককে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT