1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

ইসলামী বক্তার জিহবা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৬৭ বার
109

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরিফুল ইসলাম ভূইয়া (৩৬) নামের এক ইসলামী বক্তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে জিহবা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাওলানা শরিফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ জানান, দৌলতবাড়ি মাহফিলে দেওয়া বক্তব্য শিয়াদের বিরুদ্ধে যাওয়ায় এ হামলা হয়।

মাহফিল শেষে ভাগনের মোটরসাইকেলে করে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার মানববন্ধন করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্বপরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, মাহফিল থেকে ফেরার পথে ওই ব্যক্তি হামলার শিকার হয়েছেন। বিষয়টি আমাদের মৌখিকভাবে অবগত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT