1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মনোহরদীতে শ্রেনীকক্ষে অজ্ঞান হলো ১৪ শিক্ষার্থী

মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৯০ বার
52

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি বিদ্যালয়ে আজ দেড় ঘন্টায় ১৪ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে যায় বলে জানা গেছে। তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, এ সংখ্যা ৮ জনের মতো।তাদের প্রায় সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর মেয়ে শিক্ষার্থী।

উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টা থেকে ২ টা পর্যন্ত একের পর এক শিক্ষার্থী শ্রেনীকক্ষে ঢলে পড়ে।

বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক জানান, এভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর প্রায় ১২/১৪ শিক্ষার্থী কেউ মাথা ঘুরে, কেউ চোখে ঝাপসা দেখে, কেউবা খিচুনী ধরে অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে মাথায় মুখে পানি দেয়ার পর আধাঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সবাই সুস্থ হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা হোসেন জানান, কারন জানতে গিয়ে তিনি দেখেন তাদের কেউ অতিরিক্ত তাপে, কেউ বা অতিরিক্ত ক্ষুধায় অসুস্থ হয়ে পড়েছে। এ সময় বিদ্যালয়ে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমানও উপস্থিত ছিলেন।

তিনি জানান,এক দেড় ঘন্টার ভেতর সেখানে তিনি ১৪ মেয়ে অসুস্থ হয়ে পড়তে দেখেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের বরাত দিয়ে জানান, তারা কারন উদঘাটন করতে বিষয়টি পর্যবেক্ষনের সিদ্ধান্ত নিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT