1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর কৃতি সন্তান পেলেন ফ্যাশন শো এওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২৮ বার
93

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর কৃতি সন্তান অভিনেতা, মডেল ও প্রযোজক আব্দুল আজিজ পেলেন “আজোয়া গল্পওয়ালা ফ্যাশন শো এওয়ার্ড ২০২৩”। উদীয়মান তারকা হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরার কনভেনশন সিটিতে আয়োজিত এক জমকালো এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার পান অভিনেতা মডেল ও প্রযোজক আব্দুল আজিজ৷

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক উপস্থিত থেকে এই এওয়ার্ড প্রদান করেন৷ উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এটিএন বাংলা ও বিনোদনধারা।

উল্লেখ্য, নরসিংদীর কৃতি সন্তান আব্দুল আজিজ গত বছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলার সরাইল উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT