1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে হেলথ কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০০ বার
33

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ঘোড়াশাল হেলথ কেয়ার (প্রা:) হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার সহযোগিতা এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় রোগী দেখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, হৃদরোগ, শ্বাসকষ্ট, বাতজ্বর ও উচ্চরক্তচাপ বিশেষজ্ঞ ডা: সাইফুল ইসলাম সোহাগ।

এই ফ্রি ক্যাম্পে প্রায় ১২০জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সহ- সাধারণ সম্পাদক মোশাহিদ এনাম রাহুল , কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি ,নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রীতি খানম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিলা ও সদস্য এস এম আবু সাঈদ।

পরবর্তীতে ফ্রি সেবা প্রদান করা ডাঃ সাইফুল ইসলাম কে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT