1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের বইমেলা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার
35

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২দিন ব্যাপি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বারৈচা বাসস্ট্যান্ডে উক্ত বই মেলা অনুষ্টিত হয়। আগামী ২২ ফেব্রুয়ারী রোজ বুধবার পর্যন্ত চলবে এই মেলা।

সকাল থেকেই বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর রয়েছে মেলা প্রাঙ্গণ। মেলায় ৮ টি স্টলে স্থান পেয়েছে স্থানীয় লেখকদের পাশাপাশি দেশ বরেণ্য লেখকদের বই। এছাড়া বিভিন্ন সাহিত্য পরিষদ ও লেখকদের আড্ডার জন্য রয়েছে বিশেষ স্টল। ৪ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিকাল থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রারৈচা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃদুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, বিশিষ্ট লেখক ও কবি মহসিন খন্দকার, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT